চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনার কাঁচা তামাক আটক করা হয়েছে। আটক তামাকের পরিমাণ প্রায় ১৫০ মেট্রিক টন। এই তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য ৪৯৪ কোটি টাকা।